টেকনাফকে ইয়াবার গজব থেকে মুক্ত করতে বদি’র দোয়া !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৫ ২৭ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
টেকনাফকে ইয়াবার গজব থেকে মুক্ত করতে দোয়া ও সবার সহযোগিতা চেয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। ইয়াবার মাদক সম্রাট খ্যাত আলোচিত এই সাবেক সাংসদ ২৬ জানুয়ারি টেকনাফ পৌরসভার উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে আয়োজিত মাহফিল ও শুকরিয়া সভায় তিনি এ সহযোগিতা চান।
২০১৩ সাল থেকেই মাদকেরর সাথে সম্পৃক্ততা নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচিত এই সাবেক সাংসদ, ইয়াবা চোরালানের সাথে জড়িত ব্যক্তিদের সরকারের কাছে আত্মসমর্পন করার আহ্বান জানিয়ে বলেন, যারা এখনও ইয়াবা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তাদের অনুরোধ করছি, এটি বন্ধ করে সরকারের কাছে আত্মসর্পণ করুন। কোনও ইয়াবা চোরাচালানকারী যদি দ্বীনি মাহাফিলে গরু, ছাগল ও অনুদান দেয় সেটি গ্রহণ করবেন না। ইয়াবা পাচারকারীকে সমাজ থেকে ধিক্কার জানান। প্রত্যেক মসজিদ ও মাদ্রাসায় ইয়াবা প্রতিরোধের কথা বলি। ইয়াবা থেকে মুক্ত করতে আল্লাহর কাছে প্রার্থনা করি। গ্রামে গ্রামে যেসব ইয়াবা পাচারকারী রয়েছে, তাদের তালিকা করে প্রশাসনকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
সভায় বদি বলেন, কক্সবাজার বা অন্য কোথাও গেলে ইয়াবার বদনাম নিয়ে লজ্জায় মাথা নিচু করে থাকতে হয়। আমরা এ বদনামের ভাগি হচ্ছি। ইয়াবা যুব সমাজকে নষ্ট করছে, দেশ ও জাতিকে ধ্বংস করছে। ইয়াবার কারণে অনেক পরিবারের মা, বাবা, স্ত্রী, সন্তান শান্তিতে ঘুমাতে পারছে না। অনেক তাজাপ্রাণ বিসর্জন দিতে হয়েছে।
সবার প্রতি সহযোগিতার আহ্ববান জানিয়ে তিনি বলেন, ইয়াবা নিয়ে সরকার হার্ড লাইনে আছে। টেকনাফকে ইয়াবামুক্ত করার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করছি। সরকার ও প্রশাসন চেষ্টা করছে। কিন্তু কী কারণে সম্পূর্ণভাবে ইয়াবা বন্ধ হচ্ছে না, কেন জানি না। তাই টেকনাফকে ইয়াবামুক্ত করতে আলেম সমাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আমাদের একটিমাত্র কলঙ্ক সেটা হচ্ছে ইয়াবা। এ ইয়াবার কারণে এত বদনাম। এই বদনাম মুছতে সবোইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এসময় তিনি আরো বলেন, তিনি বলেন, ‘আজ আমরা শপথ নেবো টেকনাফকে ইয়াবামুক্ত করতে। আমি ইয়াবামুক্ত টেকনাফ করতে চায়। প্রশাসনকে সহযোগিতা করতে চায়। তবে আমার পক্ষে একা সহযোগিতা করা সম্ভব নয়, তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে উখিয়া-টেকনাফকে ইয়াবামুক্ত করতে পারি।
আব্দুর রহমান বদি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব সম্পন্ন হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানায়। এছাড়া উখিয়া-টেকনাফের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাদের এ মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
বদির উদ্যোগে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য’ ওই মাহফিল ও শুকরিয়া সভার আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন — উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দীন ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী প্রমুখ। মাহাফিল শেষে প্রধান ওয়ারেজ মাওলানা হাফিজুর রহমান প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতীর কল্যাণ এবং টেকনাফকে ইয়াবামুক্ত করার জন্য দোয়া করেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










